বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিমকোর্ট অঙ্গনে প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • / 133

৭১: প্রাণঘাতী করোনাভাইারাসের বিস্তার ঠেকাতে সুপ্রিমকোর্টে আগত সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের ওপর নির্দেশনা জারি করেছে কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা ও কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

এর আগে গত ২১ জুলাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে মাস্ক ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করে।

পরিপত্রে প্রতিটি কর্মস্থলে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন জায়গাগুলোতে আবশ্যিকভাবে মাস্ক পরিধানের নির্দেশনা দেয়া হয়। তারই আলোকে এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে জেল ও জরিমানার বিধান করে সরকার। ২০১৮ সালের সংক্রমণ আইনের ২৪ (১,২), ২৫(১-এর ক,খ) এবং ২৫ (২) ধারায় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এই ধারা অনুযায়ী ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে শাস্তি সর্বোচ্চ ছয় মাসের জেল এবং এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

Tag :

শেয়ার করুন

সুপ্রিমকোর্ট অঙ্গনে প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

আপডেট টাইম : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০