বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা পরীক্ষায় মানুষের আগ্রহ ও আস্থা কমছে: কাদের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • / 125

৭১: দুটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ যেমন কমছে এবং আস্থাও কিছুটা কমছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ জুলাই) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বিষয়ে মানুষের ভীতি কমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে করোনা সংক্রমণ বিষয়ে জনমানুষের মাঝে ভয়-ভীতি কমে গেছে। নমুনা পরীক্ষা সংখ্যাগত বিচারে কমেছে।

সেতুমন্ত্রী বলেন, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, লক্ষণ ও সংক্রমণ লুকিয়ে অনেকে চলাফেরা করছেন কিন্তু পরীক্ষা করাচ্ছেন না। অন্যদিকে নমুনার সংখ্যা কমলেও আক্রান্তের হার শতকরা হিসেবে বাড়ছে।

তিনি বলেন, নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ যেমন কমেছে, দুটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে কারও কারও আস্থাও কমতে পারে। এছাড়া কোথাও কোথাও নমুনা সংগ্রহের পর রেজাল্ট জানাতে দীর্ঘ সময় নিচ্ছে ল্যাবগুলো। এতে মানুষের মাঝে আস্থাহীনতা তৈরি হতে পারে, যা শুভ লক্ষণ নয়।

ওবায়দুল কাদের বলেন, একদিকে নমুনা সংগ্রহের আওতা বাড়ানো জরুরি অপরদিকে স্বল্পতম সময়ে রেজাল্ট জানিয়ে দেওয়া জরুরি। কখনো কখনো রেজাল্ট পেতে পেতে রোগীর অবস্থার অবনতি হতে হতে মৃত্যুপথযাত্রী হয়ে যাচ্ছে অথচ ফলাফল আসছে না। এমন পরিস্থিতি গণমাধ্যমে আসছে।

দরিদ্রদের বিনামূল্যে নমুনা পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকে মনে করছেন অসহায়-দরিদ্র মানুষকে ফি দিয়ে পরীক্ষা করাতে হবে বলে নমুনা পরীক্ষা থেকে দূরে থাকছে। বিষয়টি বিবেচনার জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

বিএনপি নেতারা বৈশ্বিক করোনাভাইরাস সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ইতালি প্রবাসী বিএনপির এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্য প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। বাংলাদেশে নাকি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত।’

দেশে কোনো চিকিৎসা নাই, ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে- এমন মিথ্যাচার বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘যারা ইতালি যাচ্ছে তাদের কাছে নাকি ভুয়া রিপোর্ট রয়েছে? বিএনপি নেতাদের এ ধরনের আজগুবি মিথ্যা বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করছে।’

‘লক্ষ লক্ষ প্রবাসীদের অস্থিরতায় ফেলে দেওয়া এমন অসত্য তথ্য দেওয়া বিএনপি নেতার বক্তব্যে ইতালির প্রবাসীসহ পুরো জাতি ক্ষুব্ধ। বিএনপি দেশে-বিদেশে যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তা আবারও প্রমাণ হলো’ যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মিথ্যাচারের ঢোলক বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই হচ্ছে বিএনপির রাজনীতি। সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধীতায় নেমেছে, মিথ্যাচার করছে। এসব কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

সেতুমন্ত্রী বলেন, বিদেশে যেতে চাইলে সরকারের নতুন সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্ধারিত ১৬টি প্রতিষ্ঠান থেকে করোনার সনদ গ্রহণ করতে হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মকর্তাদের বেতন প্রদানে পরিচালনা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সারাদেশে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান লাখ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। সংশ্লিষ্টদের কষ্ট করে হলেও শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

এ সময় সেতুমন্ত্রী বলেন, আমাদের কিছুসংখ্যক জনশক্তির অবহেলা এবং তথ্য গোপনের ফলে ২/৩টি দেশে অবস্থানরত প্রবাসীরা অস্বস্তিতে পড়েছে। এমন অপ্রত্যাশিত পরিস্থিতি আমরা চাই না।

Tag :

শেয়ার করুন

করোনা পরীক্ষায় মানুষের আগ্রহ ও আস্থা কমছে: কাদের

আপডেট টাইম : ০৫:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০