মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে ৬৯ জন পরিদর্শককে বদলি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / 131

৭১: ঢাকা মহানগর পুলিশের ৬৯ পরিদর্শককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বদলির এই আদেশ দেন।

এতে বলা হয়, ডিএমপিতে সাংগঠনিক কাঠামো সংশোধনপূর্বক নতুন ১৫টি বিভাগ সৃজন করা হয়েছে।

নবসৃষ্ট বিভাগসমূহের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৬৯ কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপিতে এতদিন আটটি ক্রাইম বিভাগ, চারটি গোয়েন্দা ‍বিভাগ ও চারটি ট্রাফিক বিভাগ ছিল।

তবে কিছুদিন আগে আটটি ক্রাইম বিভাগের সঙ্গে সমম্বয় রেখে আটটি গোয়েন্দা বিভাগ ও আটটি ট্রাফিক বিভাগ গঠন করা হয়। এছাড়াও আরো বিভাগ খোলা হয়েছে।

সেসব বিভাগগুলোতে ২০ জুন ২৮ জন উপ-কমিশনারকে বদলি ও পদায়ন করা হয এবং ২৫ জুন ৭২ জন অতিরিক্ত উপ-কমিশনারকে বদলি করা হয়। ৬৯ পরিদর্শককে ওই সব বিভাগেই বদলি করা হয়েছে।

Tag :

শেয়ার করুন

ডিএমপিতে ৬৯ জন পরিদর্শককে বদলি

আপডেট টাইম : ০৫:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০