মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শতাব্দীর ২য় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • / 134

৭১: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ‘ক্রিকভিজ’ এর সঙ্গে যৌথ গবেষণায় এ ফল প্রকাশ করেছে উইজডেন ক্রিকেট মান্থলি।

টেস্ট ফরম্যাটের এ তালিকায় তিনি জায়গা পেয়েছেন ছয়ে। গত ২০ বছরের পরিসংখ্যানকে বিবেচনায় এনে এ তালিকা প্রকাশ করেছে উইজডেন।  

ওয়ানডে ফরম্যাটে সাকিবের উপর থেকে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

২০০৯ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ফ্লিনটফ। তার অভিষেক হয়েছিল অবশ্য এ শতাব্দী আগে, ১৯৯৯ সালে।

সাকিবের অভিষেক হয় ২০০৬ সালে। এখন অবধি ২০৬টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন সাকিব। রান ও উইকেটের হিসেবে ফ্লিনটফের চেয়ে এগিয়ে আছেন তিনি।

তবে উইজডেন মান্থলির এ তালিকা রান বা উইকেট সংখ্যা দেখে নয়, ক্রিকভিজের ডেটা বিজ্ঞানী স্যাম গ্রিনের সূত্র দিয়ে পয়েন্ট হিসেবে করা হয়েছে তালিকা। কোনো ম্যাচে দলের অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সের সাথে তুলনা করে একটি পয়েন্ট ধরা হয়েছে। এখানে ফ্লিনটফের চেয়ে সাকিবের রেটিং ০.৫ কম।

টেস্টে সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের খেতাবটি গিয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের নামের পাশে।

এরপর রয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্য্যাকগ্রা ও দক্ষিণ আফ্রিকার শন পলক। ছয়ে আছেন সাকিব।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

টি-টোয়েন্টিতে প্রথম বিশ জনে জায়গা করতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব।

Tag :

শেয়ার করুন

শতাব্দীর ২য় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব

আপডেট টাইম : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০