মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ জুন থেকে সীমিত পরিসরেই চলবে অফিস-গণপরিবহন’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / 153

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ১৫ জুন সোমবার। আগামী ১৬ জুন থেকেও এ ব্যবস্থা চলমান থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহনও। সরকার মূলত জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা মোকাবেলা পদ্ধতি নিয়েছে। সাধারণ ছুটি থাকবে লকডাউন এলাকায়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, ১৫ জুনের পর স্বাস্থ্যবিধি মেনে আগের মত অফিস এবং গণপরিবহন চলবে, সেজন্য একটি অর্ডার জারি করা হবে।প্রতিমন্ত্রী বলেন, তাই বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। ঢাকাসহ যে জায়গাগুলো বেশি সংক্রমিত হয়েছে সেই জায়গাগুলোতে রেডজোন ঘোষণা করে বিশেষ ট্রিটমেন্টে আমরা চলে যাবো।

Tag :

শেয়ার করুন

১৬ জুন থেকে সীমিত পরিসরেই চলবে অফিস-গণপরিবহন’

আপডেট টাইম : ০৪:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০