মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, তার স্ত্রী ও মন্ত্রীর একান্ত সচিব

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • / 134

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ও মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে জেলা প্রশাসক আরো জানান, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) তাদের পরীক্ষা করা হয়। শুক্রবার (১২জুন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফল পাওয়া যায়। তারা তিনজনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ইত্তেফাক/কেকে

Tag :

শেয়ার করুন

করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, তার স্ত্রী ও মন্ত্রীর একান্ত সচিব

আপডেট টাইম : ০৯:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০