মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনা শনাক্ত আরও ২৬৩৫ জন, মৃত্যু ৩৫

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • / 149

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন। আর মারা গেছেন ৩৫ জন। সবমিলে দেশে করোনায় শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৬ জনের। আর মারা গেছেন ৮৪৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ৬ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন।এ নিয়ে সর্বমোট ১৩ হাজার ৩২৫ জন সুস্থ হয়েছেন।

এর আগে শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৮২৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩০ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৮৬ জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ১৪ হাজার ৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা।দেশে ৫০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে। তবে এটি একক কোনো পদ্ধতি নয়। ভাইরাস প্রতিরোধে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

Tag :

শেয়ার করুন

দেশে করোনা শনাক্ত আরও ২৬৩৫ জন, মৃত্যু ৩৫

আপডেট টাইম : ০৩:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০