মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনা শনাক্ত ১০ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • / 143

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা এবং মৃত্যু বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ২০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য জানা যায়নি। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

গতকাল রোববার ৬৬৫ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ২ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৮২ জন। মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ১৪৩।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৬০ জনের করোনা পরীক্ষা করা হয়। আগের দিন ৫ হাজার ৩৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪ জনের নমুনা। এখন ৩৩টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Tag :

শেয়ার করুন

দেশে করোনা শনাক্ত ১০ হাজার ছাড়াল

আপডেট টাইম : ০৩:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০