মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • / 148

নিউজ লাইট ৭১: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সন্ধ্যায় জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

পূর্বে ধারণকৃত ভাষণটি বেতার এবং টেলিভিশনে সম্প্রচার করা হবে। মরণঘাতী করোনভাইরাস (কোভিড-১৯) এর সাম্প্রতিক প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কোনোরকম গণজমায়েত এড়াতে ‘মুজিববর্ষ’ কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করা হয়।

এ উপলক্ষে, রাত ৮টায় দেশব্যাপী বিভিন্ন স্থানে আতশবাজি উদ্বোধনের পরপরই রাষ্ট্রপতির ধারণকৃত ভাষণ সম্প্রচার করা হবে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান। এ ছাড়া সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

আবেদীন আরো জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যা ৬টায় মিলাদ মাহফিলে অংশ নেবেন।

Tag :

শেয়ার করুন

‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০