শিরোনাম :
আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / 130
নিউজ লাইট ৭১: বিশ্ব ভোক্তা অধিকার দিবস আজ রোববার (১৫ মার্চ)। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।
প্রতি বছরের মতো এবারও বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা-অধিকার’।
Tag :























