ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব মানুষের জন্যই কমিশনের দরজা খোলা: প্রধান তথ্য কমিশনার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 4

ছবি: সংগৃহীত

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চত করা হবে এবং সব মানুষের জন্যই কমিশনের দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

রবিবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। 

পরে প্রধান তথ্য কমিশনার বলেন, গত দুই বছর দেশে তথ্য কমিশন ছিল না। অপরদিকে এর আগে ১৭ বছর কমিশন থাকলেও তারা সিগনিফিকেন্ট কোনো কাজ করেনি।  

তথ্য কমিশন এ দেশের জনগণের মন্তব্য করে এসময় তিনি বলেন, কমিশন সরকার বা কোনো ব্যক্তি বিশেষের জন্য কাজ করবে না। তথ্য কমিশনের প্রথম কাজ হবে মানুষের তথ্যের অধিকার সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করা। জনগণের জন্য নিরপেক্ষভাবে কাজ করবে সরকারের নতুন তথ্য কমিশন। সব মানুষের জন্যই কমিশনের দরজা খোলা থাকবে।

এসময় তথ্য কমিশনার মাহফুজুর রহমান বলেন, তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রবাহের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তথ্য কমিশন তথ্য প্রাপ্তিতে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সব মানুষের জন্যই কমিশনের দরজা খোলা: প্রধান তথ্য কমিশনার

আপডেট টাইম : ০৯:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬