ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুইচ গিয়ার, চাপাতি ও ছুরিসহ গ্রেপ্তার ৪

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 7

ছবি: সংগৃহীত

​গাজীপুরের পূবাইলে বিশেষ অভিযান চালিয়ে ২টি সুইচ গিয়ার, ১টি ধারালো চাপাতি ও ১টি ছুরিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে পূবাইল থানাধীন করমতলা এলাকার এপিএস গার্মেন্টসের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার মোঃ আশরাফ আলী (২৬), কাশিমপুরের হাতিমারা এলাকার মেহেদী হাসান রাব্বি (৩৫), একই এলাকার মোঃ আনোয়ার হোসেন (৩৬) এবং নরসিংদী সদরের নজরপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে পূবাইলের মাজুখান এলাকার ভাড়াটিয়া কিশোর মোঃ মাসুদ (১৬)।

​পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এএসআই আজিজুল হক, এএসআই গোলাম সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স এলাকায় রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযানে ছিলেন। টহলকালে করমতলা এপিএস গার্মেন্টসের সামনে অভিযুক্তদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের ঘিরে ফেলে। ​পরে তল্লাশি চালিয়ে আসামীদের কাছ থেলে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্র গুলো জব্দ করা হয়েছে।আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সুইচ গিয়ার, চাপাতি ও ছুরিসহ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৪:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬