ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার জন্মদিনে সালমান ‘বাপ তো বাপই হয়’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 6

ছবি: সংগৃহীত

বাবা সেলিম খানের ৯১তম জন্মদিনে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড তারকা সালমান খান। বাবাকে ‘আসল মনস্টার’ আখ্যা দিয়ে হিন্দি সিনেমায় তাঁর অবদান ও শক্তির প্রশংসা করেছেন অভিনেতা।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও পোস্ট করেছেন সালমান। ছবিতে কাউবয় টুপি পরা পিতা-পুত্রকে একই ধরনের পোশাকে দেখা যায়।

ছবিটি শেয়ার করে সালমান লেখেন, ‘বাপ তো বাপই হয়।’ তিনি আরও লেখেন, ৯১ বছর বয়সেও তাঁর বাবা অনন্য। সব বাবার মধ্যেই রয়েছে অদম্য শক্তি। পোস্টের শেষে পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ, তাঁদের প্রতি অত্যন্ত সদয়।’

সালমানের এই পোস্টে বাবার প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটেছে।

চিত্রনাট্যকার হিসেবে সেলিম খানের সাফল্য

হিন্দি সিনেমার ইতিহাসে চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে বিশেষ পরিচিতি পান সেলিম খান। ‘সেলিম-জাভেদ’ নামে পরিচিত এই জুটি সত্তরের দশকে ‘জাঞ্জির’, ‘দিওয়ার’ ও ‘শোলে’র মতো জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেয়।

আশির দশকের শুরুর দিকে তাঁদের জুটি ভেঙে যায়। এরপর দুজন আলাদাভাবে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নেন। সেলিম খান অভিনেতা সালমান খান, আরবাজ খান ও সোহেল খানের বাবা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাবার জন্মদিনে সালমান ‘বাপ তো বাপই হয়’

আপডেট টাইম : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬