ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নয়নতারার ‘ন্যাড়া মাথা’ ভাইরাল ছবি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা নাকি তিরুমালা মন্দিরে গিয়ে মাথার চুল উৎসর্গ করেছেন, সম্প্রতি এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ন্যাড়া মাথায় অভিনেত্রীর কয়েকটি ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা। তবে ফ্যাক্টচেকের পর জানা গেছে, ভাইরাল হওয়া ছবিগুলো আসল নয়; সেগুলো এআই দিয়ে সম্পাদনা করা হয়েছে।

সম্প্রতি তিরুমালা মন্দিরে নয়নতারার সফরের কয়েকটি ছবি প্রকাশ্যে আসে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ন্যাড়া মাথার কিছু ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবির সঙ্গে দাবি করা হয়, ‘Toxic’ ছবির মুক্তির আগে তিরুমালা মন্দিরে গিয়ে চুল উৎসর্গ করেছেন অভিনেত্রী।

ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। বিশেষ করে ‘Toxic’ ছবিকে ঘিরে বর্তমানে নয়নতারাকে নিয়ে দর্শকদের আগ্রহ বেশি থাকায় এই দাবি আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এক্সেও বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে ছবিগুলো শেয়ার করা হয়।

তবে ভাইরাল ছবিগুলোর সত্যতা যাচাই করতে নয়নতারার তিরুমালা সফরের মূল ছবির সঙ্গে সেগুলোর তুলনা করা হয়। তুলনা করে দেখা যায়, ন্যাড়া মাথার ছবিগুলো সম্পাদিত। অর্থাৎ বাস্তবে তিরুমালা মন্দিরে গিয়ে নয়নতারা মাথা ন্যাড়া করেননি কিংবা চুল উৎসর্গও করেননি।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নয়নতারার ন্যাড়া মাথার ছবি ও চুল উৎসর্গের দাবিকে ভুয়া বলে শনাক্ত করা হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রী নয়নতারা বা তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নয়নতারার ‘ন্যাড়া মাথা’ ভাইরাল ছবি

আপডেট টাইম : ০৬:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬