৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তরুণ আটক
- আপডেট টাইম : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 2
পাবনার ভাঙ্গুড়ায় মাত্র চার বছর বয়সী এক শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে।
এ ব্যাপারে মেয়েটির বাবা বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং ৮।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভাঙ্গুড়া থানাধীন রেললাইনপাড়া এলাকায় প্রতিবেশী শিশু-কে খেলাধুলার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় রিন্টু মিঞা (১৯)। শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে রিন্টু ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন।এ ঘটনার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত রিন্টুকে আটক করে ভাঙ্গুরা থানা পুলিশ খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিন্টুকে স্থানীয়দের কাছ থেকে পুলিশী হেফাজতে নেয়।
চার বছরের শিশুকে নিয়ে এমন অভিযোগে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আজম জানিয়েছে , এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় ১৬ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-০৮ দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ লাইট ৭১






















