ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভূমিকায় অজয় দেবগন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবার ছোট পর্দায়। ভারতের বহুল আলোচিত অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রল’-এর নতুন মৌসুমের সঞ্চালক ও ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে তাকে।

আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে অনুষ্ঠানটির নতুন মৌসুম প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। নতুন এই মৌসুমে সময়ের সঙ্গে বদলে যাওয়া অপরাধের ধরন, আধুনিক অপরাধের কৌশল এবং এসবের নেপথ্যের নানা দিক তুলে ধরা হবে। অজয় দেবগনের কণ্ঠ ও উপস্থাপনায় দর্শকদের সামনে এসব বিষয় আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হবে।

বড় পর্দায় ‘সিংঘাম’সহ বিভিন্ন সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে অজয় দেবগন দর্শকদের মধ্যে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তার দৃঢ় ব্যক্তিত্ব ও পুলিশি চরিত্রে দীর্ঘদিনের অভিনয়ের অভিজ্ঞতাকেই ‘ক্রাইম পেট্রল’-এর নতুন মৌসুমের জন্য উপযুক্ত মনে করছেন নির্মাতারা।

প্রযোজনা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক দৃশ্যের শুটিং ইতোমধ্যে শেষ করেছেন অজয় দেবগন। শিগগিরই প্রকাশ করা হবে প্রথম প্রচারণামূলক ভিডিও।

দীর্ঘদিনের জনপ্রিয় এই অপরাধবিষয়ক অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে পেরে অজয় দেবগনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নির্মাতাদের আশা, তার জনপ্রিয়তা ও বলিষ্ঠ উপস্থাপনা নতুন মৌসুমে অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়াবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নতুন ভূমিকায় অজয় দেবগন

আপডেট টাইম : ১০:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬