রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়লো জেট ফুয়েলের দাম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিলও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়।

এরপর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুন মাসে তা আরও কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ আগস্ট মাসে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়ে প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা করা হলো।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাড়লো জেট ফুয়েলের দাম

আপডেট টাইম : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬