খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা
- আপডেট টাইম : ০২:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 2
পাবনার ভাঙ্গুড়ায় খাবারের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর সদরের দক্ষিণ মেন্দা হলদার পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত সাত্তার একই মহল্লার মৃত তেসের স্বর্ণকারের ছেলে। পেশায় তিনি মুদিদোকানি বলে জানা যায়।
জানা যায়, সকালে শিশুটি বাড়ির পাশে খেলার সময় অভিযুক্ত আব্দুস সাত্তার শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে তার দোকানের ভিতরে ডেকে নেন। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে।
পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। এরপর শিশুটির পরিবার থানা পুলিশকে মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ করেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি সাকিউল আযম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজ লাইট ৭১






















