মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসপি মাসুদকে কটাক্ষ করে জিঞ্জাসা?

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 3

ছবি: সংগৃহীত

পুলিশের অভিযানে অল্পের জন্য গ্রেপ্তার এড়িয়ে পালানোর পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ করে ফেসবুকে কটাক্ষপূর্ণ একটি পোস্ট দিয়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে রায়হান লিখেছেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’ যদিও পোস্টটি রোববার দেওয়া হলেও বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে।

সম্প্রতি নোয়াখালীতে পুলিশের একটি অভিযানে রায়হানকে প্রায় গ্রেপ্তার করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেছিলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়েছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’

ধারণা করা হচ্ছে, পুলিশ সুপারের ওই মন্তব্যের প্রতিক্রিয়াতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দিয়েছেন রায়হান।

একই পোস্টে তিনি নোয়াখালীর কিছু বাসিন্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’ পাশাপাশি তিনি দাবি করেন, বিপদের সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেয়েছেন এবং সুযোগ পেলে ভালো পথে ফেরার ইঙ্গিতও দেন।

এদিকে সোমবার সংবাদ সম্মেলনে রায়হানের ওই পোস্টের প্রসঙ্গ তুলে এসপি মাসুদ আলম বলেন, প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিরুনি অভিযান চালানো হলেও সে পালিয়ে যায়। কেউ তাকে আশ্রয় বা পালাতে সহায়তা করে থাকতে পারে, তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর বিষয়ে এসপি বলেন, পুরো নোয়াখালীর মানুষ তাকে সহযোগিতা করেনি। হয়তো অল্প কয়েকজন ব্যক্তি জেনে বা না জেনে তাকে সহায়তা করেছেন। রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

এসপি মাসুদকে কটাক্ষ করে জিঞ্জাসা?

আপডেট টাইম : ১২:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬