বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 13

সংগৃহীত ছবি

সারাদেশে চলমান তীব্র দাবদাহ এবং ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর প্রায় ২০ লাখ পরীক্ষার্থী এই মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে পরীক্ষার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিতে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট ও গরমে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিগত কয়েক দিন ধরে দেশের শহর থেকে গ্রাম—সর্বত্রই লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গ্রামাঞ্চলে দিনে ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় অনলাইন ক্লাস ও নিয়মিত রিভিশন দেওয়া কঠিন হয়ে পড়েছে।

চট্টগ্রামের পরীক্ষার্থী নাছরিন আক্তার তার কষ্টের কথা জানিয়ে বলে, “রাতে পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। গরমে পড়াশোনায় মন দেওয়া যায় না, আবার চার্জার ফ্যানও বেশিক্ষণ ব্যাকআপ দেয় না।” যশোরের পরীক্ষার্থী আশিকুজ্জামান টুলু জানায়, এক-দুই ঘণ্টা পরপর বিদ্যুৎ গেলেও ১০ মিনিটের বেশি স্থায়ী হয় না। এই পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে তারা।

অভিভাবকরাও এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তারা বলছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এছাড়া, যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ নির্দেশনা জারি করেছে। পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকেই কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যাতে তারা কোনো ঝামেলা ছাড়াই পরীক্ষা কক্ষে পৌঁছাতে পারে। তবে মূল পরীক্ষা শুরুর আগের অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

আপডেট টাইম : ০২:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬