মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 39

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের পর এবার দেশের বাজারেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ভালো মানের (২২ ক্যারেটের) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। আজ  রোববার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাজারে ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম

আপডেট টাইম : ০৯:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫