মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবল বৃষ্টি ও বজ্রপাত সঙ্গে নিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 145

নিউজ লাইট ৭১: চলতি সপ্তাহের মধ্যে প্রবল বৃষ্টি ও বজ্রপাত সঙ্গে নিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী। যা ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এই বৃষ্টিবলয় দেশজুড়ে বিস্তার লাভ করতে পারে।

এদিকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর থেকেই কোথাও কোথাও বৃষ্টির ছিটেফোঁটারও দেখা মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) আবহাওয়ার দীর্ঘমেয়াদি যে পূর্বাভাস দিয়েছে, তাতে মার্চ মাসেই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে আভাস দিয়েছে। তার সঙ্গে প্রবল বজ্রঝড়েরও আশঙ্কা করছে।

এদিকে চলতি মাসের বাকি ক’দিনে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এ সময়ে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুইদিন বজ্রঝড় হতে পারে।

আবহাওয়ার আভাস জানাতে গিয়ে পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, বুধবার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে ভোরে নদী অববাহিকা ও তৎ-সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা বিরাজ করেছে।

Tag :

শেয়ার করুন

প্রবল বৃষ্টি ও বজ্রপাত সঙ্গে নিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী

আপডেট টাইম : ০৯:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০