সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 33

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায়ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন দেশে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আপডেট টাইম : ০৯:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫