মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম বন্ধে দেশের সব খাদ্যগুদাম ক্লোজ সার্কিট ক্যামেরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • / 140

নিউজ লাইট ৭১: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব উপজেলায় মোবাইল অ্যাপস চালু করা হবে। পাশাপাশি অনিয়ম বন্ধে দেশের সব খাদ্যগুদাম ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।

বগুড়া জেলার জেলা প্রশাসক জনাব ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দসহ খাদ্য ও কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

সভায় মন্ত্রী বলেন, ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি ও কৃষক হয়রানি শূন্যের কোঠায় আনার চেষ্টা চলছে। চলতি আমন মৌসুমে মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহে সফলতা মেলায় আগামী বোরো মৌসূমে সারা দেশেই এই অ্যাপস ভিত্তিক সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি আগামীতে দেশের সব খাদ্যগুদামকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার কথাও জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে মোটা চালের চেয়ে বাজারে সরু চালের চাহিদা বেশি। তাই কৃষকদের সরু চালের ধান উৎপাদনে উদ্বুদ্ধ করার তাগিদ দেন মন্ত্রী। একইসঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মজুদ বাড়াতে আরো খাদ্যগুদাম নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

Tag :

শেয়ার করুন

অনিয়ম বন্ধে দেশের সব খাদ্যগুদাম ক্লোজ সার্কিট ক্যামেরা

আপডেট টাইম : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০