বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে জেনারেল আজিজের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • / 176

নিউজ লাইট ৭১: নেপালে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এবং প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাদের দফতরে পৃথক সাক্ষাতে মিলিত হন সেনাপ্রধান।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন আলাপ-আলোচনা করেন। আলোচনাকালে তাদের সঙ্গে দুই দেশের (নেপাল ও বাংলাদেশ) সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে কথা বলেন। নেপালের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নিজ দেশের সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিসহ পারস্পরিক সম্পর্কের উন্নয়নে নেপালের সেনাবাহিনীর বীরেন্দ্র পিস অপারেশন ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। তিনি মঙ্গলবার নেপাল সেনাবাহিনীর একটি ইউনিটও পরিদর্শন করেন। উল্লেখ্য, সফর শেষে সেনাবাহিনী প্রধান মঙ্গলবার দেশে ফিরেছেন।

উল্লেখ গত ৭ ফেব্রুয়ারি নেপালে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির সহকারী প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখারেল এবং সেনাপ্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে সেনাপ্রধান জেনালের আজিজ আহমেদ নেপালের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে কথা বলেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাদের সঙ্গে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করেন।

সরকারি সফরে ৪ দিনের জন্য সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রুয়ারি নেপালে পৌঁছালে নেপাল সেনাবাহিনী সদর দফতরে নেপালের একটি চৌকস সেনাদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেনাপ্রধান নেপালের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নেপালের ‘বীর সম্রার্ট’ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত ৮ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান নেপাল সেনাবাহিনীর ওয়েস্টার্ন ডিভিশন সদর দফতর পরিদর্শন করেন।

Tag :

শেয়ার করুন

নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে জেনারেল আজিজের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৯:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০