সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণালংকারসহ ৯ লাখ টাকা লুট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 67

গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ৯ লক্ষ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় বাসা-বাড়ীর দেয়াল টপকে দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ৫-৬ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে বাড়ির মালিক সাইজ উদ্দিন মোল্লা  ও তার স্ত্রী মমতাজ বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এঘটনায় ২৫ ভরি স্বর্ণ অলংকারসহ প্রায় আনুমানিক ৯  লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা।এছাড়াও লুটপাটের পর ডাকাত দলের সদস্যরা স্থান পরিবর্তন করলে জিম্মি অবস্থায় থাকা সাইজ উদ্দিন মোল্লা তার হাতের বাঁধন খুলে ডাক চিৎকার শুরু করে।এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার সমীর কুমার সাহা,কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

স্বর্ণালংকারসহ ৯ লাখ টাকা লুট

আপডেট টাইম : ০৫:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪