মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেকারত্বের হার বেড়ে সর্বোচ্চ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 67

ছবি: সংগৃহীত

দেশে বেকারত্বের হার বেড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে বেকারের সংখ্যা পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়ে ২৬ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। যেখানে ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে কর্মহীন মানুষ ছিল ২৫ লাখ। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে কর্মহীন মানুষ ছিল ২৫ লাখ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৬৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল তিন দশমিক ৪১ শতাংশ।

এতে আরও বলা হয়, পুরুষের মধ্যে কর্মহীনতা বেড়ে যাওয়ায় বেকারের সংখ্যা বেড়েছে। তবে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে নারীর কর্মসংস্থানের হার বেড়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, এপ্রিল-জুন প্রান্তিকে দেশের বেকার পুরুষ ছিল ১৮ লাখ ৫০ হাজার, যা গত বছরের একই সময়ে ছিল ১৬ লাখ ৭০ হাজার। অর্থাৎ পুরুষদের মধ্যে বেকারত্ব বেড়েছে এক লাখ ৮০ হাজার। তবে আশ্চর্যজনকভাবে এ সময় নারীদের মধ্যে বেকারত্ব আগের একই সময়ের তুলনায় কমেছে। ৮ লাখ ৩০ হাজার থেকে কমে নারী বেকারত্ব ৭ লাখ ৯০ হাজারে নেমে এসেছ। নারীর মধ্যে বেকারত্ব কমে আসা এবং পুরুষদের মধ্যে বেড়ে যাওয়ার গড় ধরে মোট বেকারত্ব নির্ধারণ করা হয়েছে।

বিবিএসের ওয়েবসাইটে দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে দেশে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা ৬ কোটি ৯৬ লাখ ৪০ হাজারে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৭ কোটি ৭ লাখ ১০ হাজার। এ হিসাবে এক বছরে কর্মসংস্থান কমেছে ১০ লাখ ৭০ হাজার। এর মধ্যে পুরুষদের ৩ লাখ ৩০ হাজার ও নারীদের ৭ লাখ ৪০ হাজার কাজ কমেছে।

অন্যদিকে ওই তিন মাসে নতুন করে বেকার হয়েছে ১ লাখ ৪০ হাজার কর্মক্ষম মানুষ। এ সময় দেশে বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৪০ হাজারে। গত বছরের একই সময়ে বেকার মানুষের সংখ্যা ছিল ২৫ লাখ। এর আগে ২০১৬ সালের একই প্রান্তিকে দেশে ২৭ লাখ বেকার ছিল।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৯৫ লাখ, যা আগের বছরের তুলনায় চার দশমিক ছয় শতাংশ বেশি। শ্রমশক্তির অংশগ্রহণের হার এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫৯ দশমিক তিন শতাংশে নেমে এসেছে। আগের বছরে ছিল ৬০ দশমিক সাত শতাংশ।

উল্লেখ্য, বিবিএসের তথ্য অনুযায়ী ২০১৬ সালে দেশে ২৭ লাখ বেকার ছিল। এই হিসাবে দেশে বেকারের সংখ্যা আট বছরের মধ্যে সর্বোচ্চ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বেকারত্বের হার বেড়ে সর্বোচ্চ

আপডেট টাইম : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪