মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশি সন্দেহে’ এক বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 155

নিউজ লাইট ৭১: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জেলা পুলিশকর্তার নামে চিঠি দিয়ে ‘বাংলাদেশি সন্দেহে’ এক বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) কোচবিহার জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে মাথাভাঙার ঘোকসাডাঙা থানার খট্টিমারির বাসিন্দা ওই বিজেপি কর্মী হরেকৃষ্ণ মণ্ডলও উপস্থিত ছিলেন।

রাজু অভিযোগ করেন, দিনকয়েক আগে হরেকৃষ্ণের বড়িতে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে উল্লেখ রয়েছে, কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিস থেকে তা পাঠানো হয়েছে। চিঠিতে হরেকৃষ্ণকে বাংলাদেশি বলে সন্দেহের কথা জানিয়ে তার পরিবারের ভোটার কার্ড, আধার কার্ড, জন্মের নথিপত্র ও একাধিক নথিপত্র নিয়ে ১২ ফেব্রুয়ারি পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করতে বলা হয়।

কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর এ ব্যাপারে বলেন, ওই চিঠি জাল। ওই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপি’র সাধারণ সম্পাদক রাজু দাবি করেন, ওই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। রাজ্যের শাসক দলই পরিকল্পনা করে এমন ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। এখানেও একই ভাবে পুলিশের নামে চিঠি দেওয়া হয়েছে। আমরা চাই ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করা হোক।

তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, বিজেপি চারদিকে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। সিএএ এবং এনআরসি’র নামে মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এখন এই সব মিথ্যে অভিযোগ এনে কোনও লাভ হবে না। দেশ জুড়ে ষড়যন্ত্র বিজেপি করছে।

Tag :

শেয়ার করুন

‘বাংলাদেশি সন্দেহে’ এক বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ

আপডেট টাইম : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০