মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 76

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে মায়ের সঙ্গে হাওর দেখতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ইত্যাদি আক্তার নামে সাত বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে।শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার সময় অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইত্যাদি আক্তার (৭)। সে ওই উপজেলার খান ঠাকুরদিঘির পাড়া এলাকার আশরাফ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিঠামইন থেকে অষ্টগ্রামগামী একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দিয়ে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক মো. মোস্তফা ও তার বন্ধু গুরুতর আহত হয়। পরে অষ্টগ্রাম থেকে মিঠামইনগামী অপর একটি মোটরসাইকেল শিশুটির মাথায় চাপা দিয়ে পালিয়ে যায়। ঘাতক মোটরসাইকেলর চালক মো. মোস্তফা ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার তাহের মিয়ার ছেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকার ঘটনাস্থলে গিয়ে হাওরের পানি থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালক ও তার বন্ধু আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

আপডেট টাইম : ১২:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪