মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিমানে পরকীয়া প্রেমিকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 71

অভিমানে পরকীয়া প্রেমিকের আত্মহত্যা । প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে পরকিয়া প্রেমিকা লুবনাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ায় অভিমানে প্রেমিক আফজাল হোসেন (২৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

আফজাল হোসেন উপজেলার গাজীপুর গ্রামের উসমান মাস্টারের (দত্তক) ছেলে। গতকাল সোমবার (৮ জুলাই) বিকেল ৫টায় ভিকটিমের বসতঘরে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান, গত প্রায় বছর দুয়েক আগে আফজাল হোসেনের পরকিয়ায় অতিষ্ঠ হয়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। গত রোববার (৭ জুলাই) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও শুভ মিয়ার স্ত্রী আফজাল হোসেনের প্রেমিকা তার বাড়ীতে উঠে। সোমবার (৮ জুলাই) দুপুরে স্থানীয়দের সহায়তায় লুবনার স্বামী শুভ মিয়া তার স্ত্রীকে ভিকটিমের বাড়ী থেকে তার আবদার গ্রামের নিজ বাড়িতে নিয়ে যায়।

এরপর ভিকটিম তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের কাঠের আড়ার সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ফাঁসিতে ঝুলতে আছে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল করে। পরে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অভিমানে পরকীয়া প্রেমিকের আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪