সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 75

ছবি: সংগৃহীত

খুলনা নগরীর ফুলবাড়ি গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। সোমবার (২৪ জুন) রাত পৌনে ১২টায় কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ যোগিপুর ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, যোগিপুর ইউনিয়নের সাবেক মেম্বার আরিফ রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৩ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে তাকে গুলি করে। এরপর তারা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪