মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / 68

ফাইল ছবি

সুন্দরবনের শাকবাড়িয়া এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। বন টহল ফাঁড়ির বনরক্ষীদের দেখে নৌকা ফেলে পালিয়ে গেছে শিকারীরা। সেখান থেকে একটি নৌকা জব্দ করা হ‌য়ে‌ছে।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা জব্দ করা হয়েছে। টর্চ লাইটের আলোয় দূর থেকে ২ জন শিকারীকে সুন্দরবনের মধ্যে পালিয়ে যেতে দেখা যায় কিন্তু তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান, কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায় চোরা শিকারীরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

আপডেট টাইম : ১০:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪