বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / 48

ছবি : সংগৃহীত

বিএনপি ও জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সারা বিশ্ব যেখানে ফিলিস্তিনের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার সেখানে এ নিয়ে একেবারেই চুপ বিএনপি ও জামায়াত।

শুক্রবার (২৪ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ইসলামের জন্য মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে কখনো একটি শব্দও বলে না। তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। তাদের (বিএনপি ও জামায়াত) ধারণা, কেউ তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে।

এর কারণ হিসেবে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করেন, তাদের (বিএনপি ও জামায়াত) ধারণা, কেউ তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারে যে পিটিশন দায়ের করা হয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারে যে পিটিশন দায়ের করা হয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রের কথাও শুনছেন না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। বিশ্বের অধিকাংশ মানুষ এখন ফিলিস্তিনের পক্ষে। তবে জাতিসংঘে যখন এ ইস্যু তোলা হয়, তখন কোনো কোনো দেশ ভেটো দেয়।

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সকালে এক কথা বলেন, আর বিকেলে আরেক কথা বলেন। জামায়াত বলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কিন্তু তারা ফিলিস্তিনিদের পক্ষে একটি কথাও বলে না।

চরমোনাই পীরকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, পীর সাহেব মাঝে মাঝে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করেন। কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে একটি মিছিলও করতে দেখলাম না।

এসময় আলোচনা সভায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব। তাদের জমি ও দেশের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে হবে। আমরা এক হলে বিশ্বের মনবতার পক্ষ নিয়ে তারা তাদের নিজের মাটিতে সুরক্ষিত থাকতে পারবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪