শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ তোপধ্বনি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 36
আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী কর্তৃক এই তোপধ্বনি প্রদর্শন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ঢাকা পুরাতন বিমান বন্দর (তেজগাঁও) এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ০৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।
নিউজ লাইট ৭১
Tag :






















