পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রুশ জাহাজ মোংলায়
- আপডেট টাইম : ১০:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / 26
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইলেকট্রনিক্স ক্যাবল ও স্টিল স্টাকচারের মালামাল নিয়ে রাশিয়া থেকে ছেড়ে আসা ভানুয়াতী পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা সান’ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। গত ১২ ফেব্রুয়ারি রাশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল রয়েছে জাহাজটিতে।
বুধবার (২০ মার্চ) জাহাজটি বন্দরের ৭নং জেটিতে এসে ভিড়েছে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী জানান, গত ১২ ফেব্রুয়ারি রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে ১ হাজার ১২২ মেট্রিক টন মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা জাহাজটি বুধবার বন্দর জেটিতে ভিড়ে। সন্ধ্যার পর শুরু হয় পণ্য খালাসের কাজ। খালাস শেষে এ পণ্যগুলো সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকার জেটিতে। সব মালামাল খালাস করতে তিন দিন সময় লাগবে।
নিউজ লাইট ৭১






















