বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমদানি করা হলো নারিকেল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 34

আমদানি করা হলো নারিকেল। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ভারত থেকে নারকেলবোঝাই ট্রাক দুটি হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, বাংলাদেশের হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত ট্রেডার্স এসব নারিকেল আমদানি করেছে। আর তামিলনাড়ুর এনায়েতপুর এলাকার আনান্দান অ্যান্ড কোম্পানি নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব নারিকেল রপ্তানি করেছে। ভারত থেকে প্রতি মেট্রিক টন নারিকেল আমদানিতে খরচ পড়েছে ২৫০ ডলার।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর ইসলাম জানান, বাংলাদেশে নারিকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে। আরও ছয় ট্রাক নারিকেল আসা বাকি রয়েছে। বন্দরের কার্যক্রম শেষে করে এসব দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী নারিকেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আমদানি করা হলো নারিকেল

আপডেট টাইম : ০২:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪