দেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট টাইম : ১২:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 61
উন্নত দেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ সকাল থেকেই গণভবনের সামনে ছিল মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। সকাল থেকেই তারা জড়ো হন গণভবনের সামনে।
এবার ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে ১৫৪৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিনদিনে ১৫৪৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে সাক্ষাৎ করতে ডাকেন।
আজ মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড বসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। এই সভার মাধ্যমেই দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় নারী আসনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
নিউজ লাইট ৭১






















