নতুন চমক স্বতন্ত্র প্রার্থীদের
- আপডেট টাইম : ১০:৫৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / 32
দ্বাদশ নির্বাচনের আগে থেকেই আলোচিত ছিলেন স্বতন্ত্র প্রার্থীরা। ধারণা করা হচ্ছিল, তারা এবার নতুন চমক দেখাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করেছেন স্বতন্ত্রপ্রার্থীরা। হারিয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক ও বর্তমান প্রতিমন্ত্রী, একাধিকবারে সংসদ সদস্যসহ অনেক তারকা প্রার্থীকে। জাতীয় পার্টির মতো দল ১১টি আসনে জয় পেলেও স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৬১টির বেশি আসন। এছাড়া ওয়ার্কার্স পার্টি একটি, জাসদ একটি ও কল্যাণপার্টি পেয়েছে একটি করে আসন। আওয়ামী লীগ ২২৩ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন যারা-
ঢাকা-৪ (সূত্রাপুর-ডেমরার একাংশ) মো. আওলাদ হোসেন
ঢাকা-৫ (ডেমরার একাংশ-মতিঝিলের একাংশ) মশিউর রহমান মোল্লা সজল
ঢাকা-১৮ (উত্তরার একাংশ-ক্যান্টনমেন্টের একাংশ-গুলশানের একাংশ) মো. খসরু চৌধুরী
ঢাকা-১৯ (সাভার) মুহাম্মদ সাইফুল ইসলাম।
গাজীপুর-৫ আখতারুজ্জামান
নরসিংদী-৩ (শিবপুর) সিরাজুল ইসলাম মোল্লা।
টাঙ্গাইল-৩ আমানুর রহমান খান,
টাঙ্গাইল-৪ আবদুল লতিফ সিদ্দিকী
টাঙ্গাইল-৫ ছানোয়ার হোসেন
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সোহরাব উদ্দিন
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) সালাউদ্দিন মাহমুদ জাহিদ
মানিকগঞ্জ-২ দেওয়ান জাহিদ আহমেদ টুলু
মুন্সিগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
মাদারীপুর-৩ তাহমিনা বেগম।
ফরিদপুর-৩ (সদর) আব্দুল কাদের আজাদ
ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আবদুচ ছালাম
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আব্দুল মোতালেব
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মুজিবুর রহমান।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আবদুল মজিদ
কুমিল্লা-৩ (মুরাদনগর) জাহাঙ্গীর আলম সরকার
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আবুল কালাম আজাদ
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এমএ জাহের।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সৈয়দ এ.কে এমরামুজ্জামান (নৌকা)
ব্রাহ্মণবাড়িয়া-২ মো. মঈনুদ্দিন মঈন
লক্ষ্মীপুর-৪ মো. আবদুল্লাহ
যশোর-৫ মো. ইয়াকুব আলী
যশোর-৬ মো. আজিজুল ইসলাম।
কুষ্টিয়া-১ মো. রেজাউল হক চৌধুরী
কুষ্টিয়া-২ মো. কামারুল আরেফিন
কুষ্টিয়া-৪ আবদুর রউফ
ঝিনাইদহ-২ মো. নাসের শাহরিয়ার জাহেদী
রাজশাহী-২ শফিকুর রহমান বাদশা
বগুড়া-৩ খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ
নওগাঁ-৪ (মান্দা) এসএম ব্রহানী সুলতান মামুদ
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) ওমর ফারুক সুমন
বরিশাল-৪ পঙ্কজ নাথ
পিরোজপুর-২ মো. মহিউদ্দীন মহারাজ
পিরোজপুর-৩ মো. শামীম শাহনেওয়াজ
বরগুনা-১ গোলাম সরোয়ার টুকু
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আল্লামা হুছামউদ্দীন চৌধুরী
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী
হবিগঞ্জ-৪ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ড. জয়া সেনগুপ্তা
রংপুর-১ মো. আসাদুজ্জামান, রংপুর-৫ মো. জাকির হোসেন সরকার।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) জাকারিয়া জাকা
নীলফামারী-৩ (জলঢাকা) সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) সিদ্দিকুল আলম সিদ্দিক।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা-২ (সদর) শাহ সারোয়ার কবির
কুড়িগ্রাম-২ ডা. মো. হামিদুল হক খন্দকার
ময়মনসিংহ-১ মাহমুদুল হক সায়েম
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) নজরুল ইসলাম
ময়মনসিংহ-৬ আব্দুল মালেক সরকার
ময়মনসিংহ-৭ আসনে এবিএম আনিসুজ্জামান
ময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমন
ময়মনসিংহ-১১ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ
শেরপুর-১ (সদর) মো. ছানুয়ার হোসেন ছানু
জামালপুর-৪ (সরিষাবাড়ি) আব্দুর রশিদ
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু
নিউজ লাইট ৭১





















