নিরাপত্তায় বিজিবির ডগ স্কোয়াড
- আপডেট টাইম : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / 26
থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বিজিবি।
রোববার রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন এবং আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় ডগ স্কোয়াড। অভিযান পরিচালনা করেন ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যেকোনো নাশকতা বা অপতৎপরতা রোধে প্রস্তুত আছে বিজিবি।
এদিকে, থার্টফার্স্ট নাইটে হাতিরঝিল এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে কোনো সমাবেশ বা অনুষ্ঠান করা যাবে না এবং কোনো যানবাহন থামিয়ে অথবা পার্কিং করে কেউ অবস্থান করতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজ লাইট ৭১






















