বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পথ নির্বিঘ্ন রাখতে ১৩০০০ আনসার-ভিডিপি মোতায়েন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / 38

আনসার-ভিডিপির লোগো।

রেল ও সড়ক পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সারা দেশে ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে।

সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেল স্টেশন, বাস স্টান্ড ও লঞ্চঘাট ছাড়াও সড়ক ও রেল পথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্কভাবে দৃষ্টি রাখবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম বলেন, সারা দেশে ১ হাজার ৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পথ নির্বিঘ্ন রাখতে ১৩০০০ আনসার-ভিডিপি মোতায়েন

আপডেট টাইম : ০৯:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩