বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / 56

র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন। ফাইল ছবি

বিএনপি ও সমমনাদের ৮ম দফায় ডাকা ২৪ ঘণ্টার অবরোধে মানুষের জানমালের নিরাপত্তায় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৪২৮টি টহল টিম মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৪০টি টহল দলসহ সারা দেশে ৪২৮টি টইল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহণ ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এসকোর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

তিনি আরও জানান, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন

আপডেট টাইম : ১২:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩