বেড়েছে যান চলাচল, কোথায়ও জট
- আপডেট টাইম : ০৯:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / 53
সরকারের পদত্যাগ ও একতরফা ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিএনপি এবং সমমনা দলগুলোর ৬ষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার একটি কর্মব্যস্ত দিন কাটিয়েছে নগরবাসী। অন্যান্য অবরোধের তুলনায় রাজধানীতে যান চলাচল বেড়েছে।
এদিন, সকালে থেকে রাজধানীতে অন্যান্য দিনের মতোই জনজীবন ছিল স্বাভাবিক। রাজধানীর অফিস পাড়ায় দেখা গেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। গণপরিবহন ও ব্যক্তিগত যান চলাচলও বেড়েছে। কোথাও কোথাও দেখা গেছে চিরচেনা যানজটও। যাত্রী সংকটে দিনের বেলায় না চললেও সন্ধ্যার পর চলছে দূরপাল্লার বাস।
৬ষ্ঠ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।এছাড়া দুপুরে বিজয় নগরের নাইটিঙ্গেল মোড়ে আজমেরী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কোন অপ্রীতিকর বা নাশকতার কোন খবর পাওয়া যায়নি।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সপ্তাহের অন্যান্য দিনের মতই বাস, মিনিবাস, অটোরিকশা, পণ্যবাহী মিনিট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। এছাড়া রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাও চলতে দেখা গেছে। মিরপুর-১, ১০ নম্বর, কল্যাণপুর, শ্যামলী, সাইন্স ল্যাব, নিউমার্কেট, প্রেসক্লব, গুলিস্তান, মতিঝিল এলাকার বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রায় প্রতিটি এলাকায় দেখা গেছে চিরচেনা যানজট।
ঢাকায় গণপরিবহনে চলাচলকারী একাধিক যাত্রী জানিয়েছেন, অবরোধের কারণে অফিসতো বন্ধ দেয়নি, তাই যেতেই হচ্ছে। আগের হরতাল অবরোধের দিনেগুলোতে কয়েক দিন বাস কম চলেছে, যাতায়াতে কষ্ট হয়েছে। কিন্তু এখন বাস পাওয়া যাচ্ছে, তাই অফিসে যেতে সমস্যা হচ্ছে না।
সকাল থেকেই রাজধানীর প্রায় প্রতিটি মোড়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা সকাল থেকেই মিছিলি করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয় ও বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে দল দুটির নেতা কর্মীদের ভিড় দেখা গেছে।
এদিকে অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিজিবি ও র্যাবের টহল বাহিনী মোতায়েন করা হয়েছে। সারাদেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি।
অপরদিকে, অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪২টিসহ সারাদেশে ৪২৮টি টহল দল মোতায়েন করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গুরুত্বপূর্ণ ও পণ্যবাহী পরিবহন টহলের মাধ্যমে এস্কর্ট (সুরক্ষা প্রহরা) দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে র্যাব পৌঁছে দিচ্ছে।

নিউজ লাইট ৭১