নিজ উদ্যোগে সীমানা প্রাচীর অপসারণ করায় বৃহস্পতিবার সকলের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফুলের শুভেচ্ছা জানান এই কর্মকর্তা
- আপডেট টাইম : ০৯:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / 139
নিউজ লাইট ৭১ রিপোর্ট: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক একটি ব্যাতিক্রম উদ্যোগ নেন। নিরাপদ সড়ক বাস্তবায়নের সহযোগিতা করায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাড়ি বাড়ি গিয়ে ফুলের শুভেচ্ছা জানান তিনি।
সোমবার মুজিব বর্ষে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে তেঁতুলিয়া বাজার থেকে তেঁতুলিয়া ডাকবাংলোর সড়কের দুই পাশে অবৈধভাবে স্থাপন করা বাড়ির সীমানা প্রাচীর সরানোর নির্দেশনা দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সেই নির্দেশনা মোতাবেক সকলে ২ দিনের মধ্যেই নিজ উদ্যোগে বাড়ির সীমানা প্রাচীর সরিয়ে নেয়। নিজ উদ্যোগে সীমানা প্রাচীর অপসারণ করায় বৃহস্পতিবার সকলের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফুলের শুভেচ্ছা জানান এই কর্মকর্তা ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক বলেন, মুজিব বর্ষে আমরা নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে চাই, সেই লক্ষ্যেই আমরা অভিযান পরিচালনা করি, এবং স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেই, তারা ২ দিনের মধ্যেই সেগুলো সরিয়ে নেয়।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে তাদের এই সহযোগিতার করার জন্য তাদের ফুলের শুভেচ্ছা জানাই৷ উচ্ছেদের আগে ওই সড়কের দুই পাশে কনো যায়গা না থাকায় প্রায় সময় গাড়ীকে সাইট দিতে গিয়ে দুর্ঘটনা ঘটতো এবং পথচারী চলাচলে সমস্যা হতো।























