তুরাগে ছিনতাইকারী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০২:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / 88
রাজধানীর তুরাগ এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় তুরাগ থানার চন্ডালভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মো. মাসুদ রানা ওরফে রানা ও মো. ইসহাক চৌধুরী। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহ্উদ্দিন বলেন, এক ব্যক্তি তুরাগ থানার চন্ডালভোগ এলাকায় একটি দোকানে কাজ শেষে বাসায় ফেরার সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মাসুদ ও ইসহাক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে এবং যা কিছু আছে দিয়ে দিতে বলে। গ্রেপ্তার ইসহাক ভিকটিমকে পেছন থেকে ধরে ফেলে এবং মাসুদ ভিকটিমের ৯ হাজার ৫০০ টাকা জোর করে ছিনিয়ে নেয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় ভিকটিম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তুরাগ থানার টহলরত পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে আসে এবং ভিকটিমের কাছে বিস্তারিত ঘটনা শোনে। রাত ৩টায় টহলরত পুলিশ টিম তুরাগ থানার চন্ডালভোগ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিউজ লাইট ৭১























