বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ল্যাভরভ-মোমেন বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 34

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সঙ্গে ঢাকা সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অপরদিকে রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এর আগে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইন্দোনেশিয়ার জার্কাতা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার রুশ প্রতিপক্ষকে ফুলের তোড়া হাতে স্বাগত জানান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৮ সেপ্টম্বব) সকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে জি-২০ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ল্যাভরভ-মোমেন বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩