মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৯

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 66

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বুধাবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ১২ হাজার ৪২৪ পিস ইয়াবা, ১১১ কেজি ২০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ১৯.৫ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশিমদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৯

আপডেট টাইম : ০১:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩