বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনা চুরির মামলা ডিবিতে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 32

সোনা চুরির মামলা ডিবিতে হস্তান্তর । ছবি- সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা গায়েবের মামলা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানা থেকে মামলাটি গোয়েন্দা উত্তরা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরাম হোসেন বলেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনা চুরির এই ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে গত শনিবার (২ সেপ্টেম্বর)। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার (৩ সেপ্টেম্বর)। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় চার কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করে মামলার কথা জানালেও মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

রবিবার রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

নিউজ  লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সোনা চুরির মামলা ডিবিতে হস্তান্তর

আপডেট টাইম : ০২:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩