বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / 27

জাতীয় শোক দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। কয়েকদিন আগেও সিলেটে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে। সেই দিক বিবেচনা করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরর সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ডিএমপির সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব তথ্য জানান।

খন্দকার গোলাম ফারুক বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই এই বছর ১৫ আগস্টে অন্যান্য যেকোনো বছরের তুলনায় জমায়েত বেশি হবে। সেদিক চিন্তা করেই নিরাপত্তা নেয়া হয়েছে। যেন অতিরিক্ত জমায়েতের কারণে কোনো বিশৃঙ্খলা না হয়।

তিনি বলেন, শোক দিবসের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। সেই দিকটি বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের নিরাপত্তা এবং জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা। মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়।

ডিএমপি কমিশনার বলেন, দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। কয়েকদিন আগেও সিলেটে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে। সেই দিক বিবেচনা করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। ১২ তারিখ থেকে ব্লক রেইড চলছে। বিভিন্ন হোটেল, মেস এবং বাসায় অভিযান চালানো হচ্ছে, যেন কোনো দুষ্কৃতিকারী কোথাও আশ্রয় নিতে না পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি

আপডেট টাইম : ১২:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩