বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের আরাফাত ঢাকা-১৭ আসনে বিজয়ী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 29

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। তার প্রতীক হচ্ছে একতারা।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি। সবমিলিয়ে ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

এদিন সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এসব ক্রেন্দ্রে চলে ভোটগ্রহণ। আলোচিত আসনের সংসদ সদস্য ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি ফাঁকা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। ভোট শুরুর পর থেকে মাঝামাঝি পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল। তবে বিকেল ৪টার খানিক আগে হিরো আলমকে মারধর করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আওয়ামী লীগের আরাফাত ঢাকা-১৭ আসনে বিজয়ী

আপডেট টাইম : ১০:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩