বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কয়লা এলো মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্যে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / 27

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে বন্দরের ভিড়েছে কয়লাবাহী বিশাল জাহাজ।

শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহির্নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আতাউল হাকিম সিদ্দিক বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ইন্দোনেশিয়ার ৬৩ হাজার টন কয়লা নিয়ে আসে এই জাহাজ। গত দুই মাসে তিন লাখ টনের বেশি কয়লা নিয়ে পাঁচটি জাহাজ ভিড়লো এই বন্দরে। খালাসের পর কয়লা নেয়া হবে প্রকল্প এলাকায়।

এর আগে গত ১৪ জুন ৫৪ হাজার ৭৪০ টন কয়লা নিয়ে আসে ইন্দোনেশিয়ার চতুর্থ জাহাজ। গত ২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দরে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কয়লা এলো মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্যে

আপডেট টাইম : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩